u/ElderberryClassic336

আজ যদি আপনার হাতে ১৫–১৯ লাখ টাকা থাকত, কোথায় ইনভেস্ট করতেন?

আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এতদিন মূলত ফ্ল্যাট শেয়ার/রিয়েল এস্টেটেই ইনভেস্ট করেছি।
সম্প্রতি একটি প্রপার্টি বিক্রি করেছি, ফলে হাতে প্রায় ১৫–১৯ লাখ টাকা এসেছে।
আবার রিয়েল এস্টেটে ইনভেস্ট করা যায়, কিন্তু সেখানে রিটার্ন পেতে সময় লাগে, আর বর্তমান পরিস্থিতিতে প্রাইস দীর্ঘদিন স্থির থাকার ঝুঁকিও আছে। সঞ্চয়পত্র, FDR ইত্যাদি দেখেছি, কিন্তু রিটার্ন খুব বেশি আকর্ষণীয় মনে হয়নি। Less than 1% return.

শেয়ার মার্কেট সম্পর্কে আমার ধারণা প্রায় নেই বললেই চলে, তাই না বুঝে সেখানে বড় অঙ্কের টাকা ঢালতেও ভয় লাগে।

যারা এমন পরিস্থিতিতে ছিলেন বা বর্তমানে ইনভেস্ট করছেন, তাদের মতামত জানতে চাই। আপনার হাতে যদি আজ ১৫–১৯ লাখ টাকা থাকত, কোথায় ইনভেস্ট করতেন? কেউ কি কোনো ভালো ব্যবসা, সাইড হাসল, বা অন্য কোনো ইনভেস্টমেন্ট থেকে ভালো অভিজ্ঞতা পেয়েছেন?
বাস্তব অভিজ্ঞতা থেকে পাওয়া পরামর্শ, কী করা উচিত বা কী এড়িয়ে চলা উচিত—এসব জানতে আগ্রহী।

reddit.com
u/ElderberryClassic336 — 5 days ago