বাংলাদেশের জেন জি রা ২১ আগস্ট গ্রেনেড হামলার সম্পর্কে কি ভাবে?
আজকে সেই ২১শে আগস্ট। ২০০৪ সালের এই দিনে আওয়ামী লীগের এক সম্মেলনে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। এরপর কেটে গেছে ২২ বছর।
আমার জন্ম ১৯৯৭ সালে, সেই হিসেবে আমি সবচেয়ে পুরোনো বা বয়স্ক জেন জি দের মধ্যে পড়ি (যেহেতু জেন জি দের জন্ম ১৯৯৭-২০১২ এর মধ্যে)। ২০০৪ সালে আমার বয়স ছিলো ৭ বছর বয়স, এখনো হালকা হালকা মনে আছে আমরা ফ্যামিলির সবাই মিলে একসাথে টিভিতে দেখছিলাম সেই ভয়াবহ হামলার নিউজ (লাইভ দেখাচ্ছিলো কিনা মনে নেই)। তবে আমার পরে যাদের জন্ম তাদের কারোরই এই ঘটনা তেমন একটা ভালোভাবে মনে থাকার কথা না, আর ২০০০ সালের পরে জন্ম হলে তো একেবারেই না। মোটামুটি মানুষজনের কাছে শুনে, টিভিতে দেখে, খবর পত্রিকা পড়ে যা জানার তা জেনেছে পরে। তবে জেন জি ২০২৪ দেখেছে খুব ভালোভাবেই, এটা তো জেন জি দেরই আন্দোলন ছিলো। তাই খুব জানার ইচ্ছা, জেন জি রা ২০০৪ সালের সেই গ্রেনেড হামলার ব্যাপারে কি ভাবে, কারণ হামলাটা করা হয়েছিলো আওয়ামী লীগের ওপরে এবং শেখ হাসিনা অল্পের জন্য সেদিন বেঁচে যায়। আপনাদের কি মনে হয় যে ওই গ্রেনেড হামলার জন্যই কি আওয়ামী লীগ এত দমন পীড়নমূলক হয়ে উঠেছিলো পরে?