u/Equivalent-Reach1370

রেমিট্যান্স বৃদ্ধির জন্য সরকারের নীতিতে যে স্ট্র্যাটেজিক পরিবর্তন দরকার

ধারণা করা হয় স্থায়ী অভিবাসন রেমিট্যান্স কমিয়ে আনে, কারণ কেউ পরিবার সহ দেশ ছেড়ে গেলে আস্তে আস্তে শিকড় থেকে বিচ্ছিন্ন হতে হতে রেমিট্যান্স আর ঘরে আসে না, যেহেতু পাঠানোর মতো কেউ থাকে না। কিন্তু এই তত্ত্ব বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ সত্য এড়িয়ে যায়। 

Remittance as Belonging: Global migration, Transnationalism, and the Quest for Home গবেষণাগ্রন্থে ড. হাসান মাহমুদ বাংলাদেশের রেমিট্যান্সকে বোঝার জন্য Belonging বা অন্তর্ভুক্তির ধারণাকে সামনে আনেন। তিনি দেখান যে স্রেফ অর্থনৈতিক প্রেরণা বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহকে প্রবাহিত করে না, রেমিট্যান্সের সাথে যুক্ত থাকে নৈতিক ও পারিবারিক দায়িত্ব, সামাজিক মূল্যবোধ এবং আত্মপরিচয়। এগুলো পরিচালিত হয় সেন্স অফ বিলংগিং (sense of belonging) বা অন্তর্ভুক্তির অনুভূতি দ্বারা। তার মানে হলো, এই যে পরিবার এবং সমাজের প্রতি দায়িত্ববোধ, এর সূত্র হলো পরিবার এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও উপাদানকে নিজ আত্মপরিচয়ের অংশ ভাবা বা সেগুলোকে আপন করে নেওয়া – যাকে আমরা Belonging বা অন্তর্ভুক্তি  বলছি। রেমিট্যান্স এখানে অর্থনৈতিক যুক্তির চেয়ে বেশি ‘নৈতিক অর্থনীতি’র অংশ। 

সময়ের সঙ্গে সঙ্গে অভিবাসীদের জীবনে পরিবর্তন আসে। বিবাহ, সন্তান জন্ম, পেশাগত স্থিতি, নাগরিকত্ব লাভ – এসব পরিবর্তন তাদের অন্তর্ভুক্তির ধরনকে বদলে দেয়। স্থায়ী অভিবাসন কিংবা অস্থায়ী, অন্তর্ভুক্তির উপর নির্ভর করে রেমিট্যান্স কখনো বাড়ে কখনো বা কমে। যেমনঃ নিউক্লিয়ার পরিবারের দিকে ঝুকে যাওয়া, ভাই-বোনের বিয়ে হওয়ায় আর্থিক দায়িত্ব কমে যাওয়া, যৌথ পরিবার দূর্বল হয়ে যাওয়া, পারিবারিক দন্দ্ব, সম্পর্কের পরিবর্তন ইত্যাদি। শুধু তাই নয়, অনেকে যৌথ পরিবার ছাড়াও সম্প্রসারিত আত্মীয়গোষ্ঠী, নির্দিষ্ট সম্প্রদায়, এমনকি পুরো গ্রামের সাথে সংযুক্ত থাকতে পারে। অভিবাসীরা মসজিদে দান করে, শিক্ষার্থীদের সহায়তা করে, প্রাকৃতিক দুর্যোগে সাহায্য পাঠায়, দেশে যাকাত পাঠায়। আবার দেশে কখনো ফিরে আসার প্রবল আকাঙ্ক্ষা এবং শৈশব, সংস্কৃতি ও সামাজিক সম্পর্কের প্রতি নস্টালজিয়া তাদের বাংলাদেশের সঙ্গে যুক্ত রাখে। সুতরাং, রেমিট্যান্স একরৈখিক নয়; এটি বিভিন্ন স্তরে, বিভিন্ন উদ্দেশ্যে এবং বিভিন্ন অর্থবহ প্রেক্ষাপটে ঘটে। স্থায়ী অভিবাসী হলেও বিভিন্ন প্রেক্ষাপটে এবং বিভিন্ন উদ্দেশ্যে পারিবারিক, সামাজিক বা সাম্প্রদায়িক অন্তর্ভুক্তির প্রভাবে রেমিট্যান্স চালু থাকে। 

অতএব, রেমিট্যান্স বাড়াতে হলে কৌশল হওয়া উচিত অন্তর্ভুক্তি বা belonging বাড়ানো। কিন্তু বাংলাদেশের রেমিট্যান্স নীতি শুধু অর্থনৈতিক প্রণোদনাতেই পড়ে আছে – অনেকটা ওষুধের বদলে তেল মালিশ করার মতো। 

Belonging বাড়ানোর যুক্তির ভিত্তিতে কিছু নীতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। স্থায়ী অভিবাসীদের আলাদাভাবে বিবেচনা করতে হবে; তাদের জন্য নিরাপদ বিনিয়োগের ব্যবস্থা করতে হবে এবং বিনিয়োগে আগ্রহী করে তুলতে হবে; সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে হবে; ডায়াসপোরা এনগেজমেন্টকে সাংস্কৃতিক স্তরে শক্তিশালী করতে হবে; প্রবাসীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং দ্বিতীয় প্রজন্মকে সম্পৃক্ত করা – এসব উদ্যোগ নিতে হবে; কমিউনিটিভিত্তিক রেমিট্যান্সকে উন্নয়নের সঙ্গে যুক্ত করা যেতে পারে, সরকার ডায়াসপোরা ফান্ডের মাধ্যমে এ অর্থকে উন্নয়ন প্রকল্পে ব্যবহার করতে পারে; পরিবারভিত্তিক সামাজিক সুরক্ষা ও রেমিট্যান্স ব্যবস্থাপনা শক্তিশালী করতে হবে। 

অভিবাসীরা কেবল “ডলার পাঠানো ব্যক্তি” নন – তারা একটি জটিল সামাজিক সত্তা, যারা পরিবার, সংস্কৃতি এবং পরিচয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। স্থায়ী অভিবাসীরাও রেমিট্যান্স পাঠান কারণ তারা এখনো বাংলাদেশের সঙ্গে যুক্ত। এ সংযোগ অর্থনৈতিক নয়, সামাজিক ও মানসিক। তাই রেমিট্যান্স বাড়াতে হলে এ সংযোগকে শক্তিশালী করাই হবে সবচেয়ে কার্যকর নীতি।

[দৈনিক যুগান্তরের উপসম্পাদকীয় পাতায় ড. হাসান মাহমুদের লেখা "স্থায়ী অভিবাসীরাও কেন পাঠান রেমিট্যান্স" প্রবন্ধ থেকে সংক্ষেপিত ও পরিমার্জিত]

উদ্দেশ্যঃ প্রবাসী/দেশিদের এ সম্পর্কে ধারণা দেয়া, জনমত তৈরি করা, এবং সরকারি নীতিতে এ বিষয়ে আলোচনা তৈরি করা।

reddit.com
u/Equivalent-Reach1370 — 7 days ago
▲ 3 r/Dhaka

চট্টগ্রামের সামাজিক উত্থান

বাংলার সমাজকাঠামোর উৎপত্তি মুসলিম কৃষিভিত্তিক সমাজের উদ্ভবের মধ্য দিয়ে। এর একটি উল্লেখযোগ্য উদাহরণ চট্টগ্রামের কৃষকসমাজের উদ্ভব। 

মুঘলরা ১৬৬৬ সালে আরাকানিদের কাছ থেকে চট্টগ্রাম দখল করার আগে এটি ছিল একটা দুর্গম এবং দুর্ভেদ্য জংলাকীর্ণ এলাকা। অধিবাসীরা না ছিল হিন্দু না ছিল মুসলমান। তাদের কেউ জুম চাষ করতো, মা-বাবা ও সন্তান ছাড়া আর সকল সম্পর্কের মধ্যে বিয়ের রীতি অনুসরণ করতো, নিজেদের আধ্যাত্মিক বা ধর্মগুরুর আনুগত্য করতো। 

মুঘলরা জঙ্গল পরিষ্কার করে চট্টগ্রাম পৌছে আরাকানিদের পরাজিত করে সেখানের অধিকৃত ভূমিগুলো নিষ্কর হিসেবে বন্টন করে দেয় মুঘল সেনাসদস্য, রাজকর্মচারী ও স্থানীয় নেতৃত্বের মাঝে। ঐতিহাসিক রিচার্ড ইটন মুঘল আমলে ১৬৬৬ থেকে ১৭৬০ সালের মধ্যে চট্টগ্রাম জেলায় খুঁজে পাওয়া ২৮৮ টি নিষ্কর জমিদানের সরকারি সনদ থেকে হিসেব করে দেখান, সরকার চাষাবাদ করার জন্য অধীনদের গড়ে ২৫ একর করে জমিদান করেছিল। এসমস্ত জমির ৯১% প্রাপক ছিল মুসলমান আর ৯% হিন্দু। 

সরকারি সনদ ঘেটে দেখা গেছে অধিকাংশ জমিদানের ঘটনা ছিল এমনঃ
১। একজন মুসলমান পাইওনিয়ার (pioneer) একটি মসজিদ স্থাপন করে, এবং সেটাকে ভিত্তি করে সরকারি নিষ্কর জমির আবেদন করে।
২। সরকার তাকে মসজিদ রক্ষণাবেক্ষন ও পারিবারিক ভরণপোষণের জন্য জমিদান করে (ওয়াকফ নয়)
৩। এর বিনিময়ে তার পক্ষ থেকে সরকারের প্রতি সমর্থন এবং দীর্ঘায়ুর জন্য প্রার্থনা দাবী করে। 

১ নং পয়েন্ট সব সনদে না থাকলেও ২,৩নং সব সনদেই ছিল। ইটন তার বইয়ে দেখান যে চট্টগ্রামের মোট কৃষিজমির প্রায় দুই-তৃতীয়াংশই এভাবে নিষ্কর সনদের আওতায় চলে গেছে। এই জমিগুলো এরপর কিছু প্রজন্ম পর প্রাপকের সন্তানদের মালিকানায় চলে যেত এবং তারা স্থানীয় পর্যায়ে পাতিজমিদারে পরিণত হতো। এর নিজেরা এই জমি পরিষ্কার করে চাষাবাদ করতো না, স্থানীয়দের চাষাবাদে নিয়োগ করতো। এতে আদিবাসী জুমচাষভিত্তিক সমাজও অংশগ্রহণ করে এবং আবাদি জমির পাশে বসতি স্থাপন করে। 

সনদগুলো ঘেটে দেখা যায় এই ভূমির বন্টন হতো বিভিন্ন স্তরে। সর্বোচ্চ স্তরে থাকতো জঙ্গল পরিষ্কার প্রক্রিয়ার বাইরের জমিদার এবং সরকারের সাথে সম্পৃক্ত উচ্চপদস্থ ব্যক্তিবর্গ। এদের মধ্যে মুসলিমদের পাশাপাশি হিন্দুও ছিল। কিন্তু মধ্যমস্তর, যারা স্থানীয় পর্যায়ে প্রভাবশালী এবং যারা সনদ নিয়ে জমি আবাদের কাজে লাগাতো, তাদের প্রায় সবাই ছিল মুসলমান। তাদের মধ্যে কিছু ব্যাকগ্রাউন্ড সামন্তশ্রেণির হলেও (যেমনঃ চৌধুরী, তালুকদার, খান) অধিকাংশই ছিল ইসলাম ধর্মীয় (যেমনঃ হাজী, শাহ, সৈয়দ)। এভাবে মুঘলদের ধর্মীয় পৃষ্ঠপোষকতা ও মধ্যমস্তরের জমিদারের দ্বারা তৈরি নতুন মসজিদ এবং মাজারকেন্দ্রিক সমাজব্যাবস্থা চট্টগ্রামকে একটি মুসলিম অধ্যুষিত স্থানে পরিণত করে।  

এর আগে এই অঞ্চলে ভারতের অন্যান্য অঞ্চলের মতো সুনির্দিষ্ট সামাজিক কাঠামো পাওয়া যায়নি। উপরে উল্লিখিত প্রক্রিয়ায় সমাজ গঠন হওয়ার আগে এই আধা-জংলি সমাজ যাযাবর ছিল এবং তাদের সামাজিক রীতিনীতি, অনুষ্ঠান ও নিয়মশৃঙ্খলার জন্য আধ্যাত্মিক নেতা থাকতো। কৃষিসমাজে এসে এই আধ্যাত্মিক নেতার জায়গা দখল করে ইমাম, মোল্লা ও অন্যান্য মুসলিম ধর্মীয় নেতৃত্ব। এই নেতৃত্বের ভিত্তি -- পূর্বের আধ্যাত্মিক নেতাদের ইসলাম গ্রহণের মাধ্যমে, বাইরে থেকে আসা মুসলিম পীর বা সুফীর মাধ্যমে, এবং সুদূর মধ্যপ্রাচ্য থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আসা দায়ীদের মাধ্যমে। 

সুতরাং, কাঠামো সামন্ততান্ত্রিক হলেও মাঠপর্যায়ে এই নেতৃত্বের প্রকাশ মূলত ইসলাম ধর্মভিত্তিক। এভাবেই মুসলিম পাইওনিয়াররা কালের পরিক্রমায় পীরের মর্যাদায় আসীন হয়েছে। মসজিদ-মাজার ছিল সামাজিক যোগাযোগের কেন্দ্র, এবং এভাবেই মুসলিম শাসনকেন্দ্রের কাছাকাছি না থেকেও চট্টগ্রামে গড়ে ওঠে একটি স্বতঃস্ফূর্ত মুসলিম নগরী।

সূত্রঃ বাঙালি মুসলমান প্রশ্ন, ড. হাসান মাহমুদ

reddit.com
u/Equivalent-Reach1370 — 9 days ago
▲ 0 r/Dhaka

New Remittance Strategy could be "Strengthening the sense of Belonging"

Why do Bangladeshis who permanently moved abroad with their entire family still send money back home? The answer isn't what standard economics shows you.

The standard assumption goes like this: immigrants send money home because their family is still there. Once they move the whole family abroad, the remittances dry up. Logical, right?

Except that's not really what happens.

Bangladeshis who've been permanently settled in the US for decades - spouse, kids, the whole deal - are still regularly sending money back to Bangladesh. So what's actually going on?

The boring economic explanation, New Economics of Labor Migration(called NELM theory, if you want to Google it), treats migration like a family investment. Someone leaves, sends money back, family gets their return on investment. Clean, simple.

But is it so? It turns out  family relationships aren’t linear - it has stages, layers, fluctuations, sometimes with a lot of drama. Also beyond family, we value a shared community, friendship, childhood, nostalgia etc.  The real answer is about belonging, not economics.

Remittances for Bangladeshi immigrants aren't a transaction. They're closer to a moral obligation - a way of saying "I'm still part of this family, this community, this place." The connection to Bangladesh isn't financial, it's emotional and cultural. And as mentioned earlier, that connection is layered. We're talking about ties to parents, siblings, extended family, the village they grew up in. Each of those relationships generates its own flow of money, for different reasons, on different timelines.

Deep-rooted cultural duty; especially for sons, financially supporting parents isn't optional, it's just what you do. That value doesn't disappear when you get a US passport. Nostalgia and the myth of return; most immigrants privately believe they'll move back someday. They probably won't. But that belief keeps them financially invested in Bangladesh. Community ties; donating to the local mosque, helping a cousin's kid with tuition, sending money after a flood.

After marriage, loyalty shifts toward the nuclear family. After kids, priorities shift again. Joint family investments fall apart overconflicts and disputes. Gradually, remittances become less "supporting the family" and more "buying a flat in Dhaka under my own name."

The emotional connection stays. The form it takes changes.

So why does Bangladesh's remittance policy kind of miss the point?

Right now the main policy tool is a 2.5% cash bonus for sending money through official channels. Fine. But that's purely an economic lever for what is fundamentally a social and emotional behavior.

If you want more remittances from the diaspora, the actual levers are:

  • Make property investment feel safe (land disputes and registration fraud are a massive deterrent)
  • Create real financial products designed for long-term diaspora investors, not just one-time senders
  • Keep second-generation Bangladeshis culturally connected (they're the next wave)
  • Build trust, because right now a lot of diaspora money goes informal specifically because people don't trust the system

Immigrants don't send money home just because their family needs it. They send it because they still feel like they belong to Bangladesh. Government policy that ignores that psychological reality and only offers cash bonuses is leaving a lot of potential remittances on the table.

Concept from: স্থায়ী অভিবাসীরাও কেন পাঠান রেমিট্যান্স, যুগান্তর (উপসম্পাদকীয়),* ০৫ মে ২০২৬, Writer: Dr. Hasan Mahmud

Purpose of posting it here: To create public opinion regarding remittance policy, and to expand policy discussion through stakeholders.

reddit.com
u/Equivalent-Reach1370 — 13 days ago
▲ 1 r/Dhaka

We've been treating migration as a backup plan instead of an actual economic strategy.

We're one of the world's biggest labor exporters. But we also know that we're mostly sending low-skilled workers who get paid less, work in worse conditions, and send home a fraction of what they could be earning. Philippines looked at the same situation and went "wait, what if we treated this like an industry?" They trained workers for specific markets, used diplomatic channels to open doors, and built actual state infrastructure around it. Fewer workers, more money. Wild.

Bangladesh? We basically let sketchy recruitment agencies and middlemen run the whole show while the government watches from the sidelines.

Our state should act as an active broker, not just a regulator, doing market research, upskilling workers, negotiating bilateral deals, protecting worker rights. Not just collecting remittances and calling it a win. There are different countries with different regulations, permanent and temporary migration, abroad or work-from-home options. It’s govt’s duty to find the right balance between these to maximize remittances.

The remittance money itself is another problem. Most of it goes straight to consumption (which, totally understandable), but few of it gets funneled back into productive investment. Govt has to take some policy to encourage investment too.

Concept from: অভিবাসন নীতিতে সাহসী সিদ্ধান্ত নেবে কি সরকার, যুগান্তর (উপসম্পাদকীয়), ০৩ এপ্রিল ২০২৬, Writer: Dr. Hasan Mahmud

Purpose of posting it here: To create public opinion regarding remittance policy, and to expand policy discussion through stakeholders.

reddit.com
u/Equivalent-Reach1370 — 20 days ago

বিশ্বের অন্যতম বৃহৎ শ্রম রপ্তানিকারক হিসেবে আমরা রেমিট্যান্সে ভালই সাফল্য দেখাতে পারতাম। কিন্তু আফসোস, আমরা সংখ্যায় প্রাধান্য দেই, কৌশলে না। শ্রমিকদের ট্রেইনিং দেয়া, মার্কেট রিসার্চ করা ইত্যাদি ভালোভাবে করতে পারলে (পড়ুন করার ইচ্ছা থাকলে) আজ রেমিট্যান্সই আমাদের অর্থনীতিতে ভারসাম্য আনতে পারতো। এর জন্য অভিবাসনকে একটি অর্থনৈতিক খাত হিসেবে স্বীকৃতি দেয়া প্রয়োজন বলে মনে করি।

reddit.com
u/Equivalent-Reach1370 — 25 days ago