u/ExtentLost4481

I am becoming more insecure about myself day by day.

আমার সম্ভবত কোনো মানসিক ডাক্তার দেখানো উচিত। নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগতে হয় সারাদিন।।এতে শারীরিক ও মানসিক স্বাস্থ্য উভয়ই নষ্ট হচ্ছে।।একজন মেয়ে হিসেবে কুৎসিত চেহারা নিয়ে জন্ম নেওয়া খুব অপরাধ।।আগে এতোটা হীনমন্যতা ছিলো না।।কিন্তু বয়স বাড়ার সাথে সাথে হীনমন্যতা বেড়ে চলেছে।।আয়নার সামনে যেতে ইচ্ছে হয় না। আজকাল রুম থেকেও বের হতে ইচ্ছে হয় না। কারো সাথে সামনাসামনি কথা বলতে লজ্জা লাগে । হোক সে ছেলে কিংবা মেয়ে । কেউ কোনো কিছু জিজ্ঞেস করলে মুখ নিচু করে বসে থাকি। এগুলো কারো সাথে শেয়ার করতে পারিনা। নিজের মধ্যে সব চেপে রেখে দেই । ফলস্বরূপ মাথা ব্যথা হয়, শ্বাস নিতে কষ্ট হয় মাঝে মাঝে। নিজের চেহারা নিয়ে এমন এমন কথা শুনেছি এতদিন যে এখন পারলে নিজেকে চার দেয়ালে বন্দি করে ফেলি। বিয়ে নিয়ে আমার অনেক ফ্যান্টাসি ছিলো। কিন্তু এখন সেই বিয়ের প্রতি প্রচণ্ড ভয় ঢুকে গেছে।। শুধু মনের মধ্যে ঘুরপাক খায় সবাই আমাকে রিজেক্ট করে দিবে। আমি হয়তো কারোর যোগ্য না। এসব থেকে মুক্তির উপায় আদৌ আছে কিনা জানি না।। কারোর সাথে শেয়ার করতে পারিনা বলেই এখানে শেয়ার করলাম।

reddit.com
u/ExtentLost4481 — 5 days ago