u/ResponsibleWave5208

শাহবাগে প্রকাশ্যে পাকিস্তান দিবস উদযাপন, মুক্তিযুদ্ধ নিয়ে বিষোদগার

u/ResponsibleWave5208 — 5 days ago

মাদ্রাসায় যৌন নির্যাতন: তথ্য-পরিসংখ্যান এবং ভিন্নমত

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের এক কর্মকর্তা জানান, তাদের পর্যবেক্ষণ বলছে শিক্ষা-প্রতিষ্ঠানভিত্তিক ধর্ষণ ও যৌন হয়রানির অধিকাংশই হচ্ছে মাদ্রাসায়৷

মাদ্রাসার ঘটনাগুলো পর্যালোচনা করলে দেখা যায় ১. প্রধানত: শিক্ষকদের ধর্ষণের শিকার হচ্ছেন শিক্ষার্থীরা ২. মেয়ে শিক্ষার্থীদের মতোই ছেলে শিক্ষার্থীরাও ধর্ষণের শিকার হচ্ছেন ৩. অনেক সময়ই ভয় দেখিয়ে বা ধর্মের কথা বলে যৌন হয়রানির ঘটনা ধামাচাপা দেয়া হয় ৪. কেউ কেউ দীর্ঘ সময় ধরে ধর্ষণের শিকার হন ৫. ধর্ষণের শিকার যারা হন তারা প্রায় সবাই অপ্রাপ্তবয়স্ক বা শিশু৷

পুরো রিপোর্ট: https://p.dw.com/p/5IbQl

u/ResponsibleWave5208 — 10 days ago

শিবিরের কেন্দ্রীয় সভাপতির পাকিস্তান সফর

সাম্প্রতিক সময়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ‘নুরুল ইসলাম সাদ্দাম’ পাকিস্তান সফর করেন। পাকিস্তান জামাতে ইসলামির ছাত্র শাখা ‘জমিয়তে ত্বলাবা’ তাকে খুব উষ্ণ অভ্যর্থনা জানায়। তাকে নিয়ে বিভিন্ন ছবি এবং ভিডিও শেয়ার পাকিস্তানের জামাতে ইসলামির ছাত্র শাখা ‘জমিয়ত’।

এটুকু তো ঠিক ছিল। কিন্তু ঘটনা হলো আরেকটা। পাকিস্তান জামাতে ইসলামির কতেকে তাদের বাংলাদেশী জামাতি ভাই শিবির সভাপতি ‘নুরুল ইসলাম সাদ্দাম’ এর গুণকীর্তন করা এবং অবদান তুলে ধরার জন্য একটি ভিডিও ক্লিপের ব্যাকগ্রাউন্ডে এমন একটি সঙ্গীত যুক্ত করে, যার মাধ্যমে ৭১ এর সম্পর্কে জামাতের চিন্তাধারা এবং ‘আল-বদর’ এর বাস্তবতা খুব ভালোভাবে ফুটে ওঠে। আমি বিস্তারিত বিশ্লেষণে যাচ্ছি না, বাকিটা আপনারাই দেখে নিন।

ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেয়া সঙ্গীতের অনুবাদ:
"মুক্তিবাহিনীর সন্ত্রাসীদের বিরুদ্ধে ঢাকায় কে লড়েছিল? দেশের ঐক্যের জন্য ‘আল-বদর’ নিজেদের উৎসর্গ করেছিল। জমিয়ত এই মাতৃভূমিকে হীরা, মুক্তা ও রত্ন উপহার দিয়েছে।"

সংগৃহীত, সূত্র: https://www.facebook.com/masumbillah317/videos/2263471741173341/

reddit.com
u/ResponsibleWave5208 — 1 month ago

হালালা সেন্টার: যৌনতার ফাঁদ নাকি ধর্মীয় সমাজের ল্যাবরেটরি টেস্ট

আমাদের এই চেনা ধর্মীয় সমাজের অবয়ব বা আয়তন দিন দিন বাড়ছে, তারা সামাজিকভাবে ক্ষমতায়িতও হচ্ছে, কিন্তু তাদের নিয়ন্ত্রণে রাখতে ধর্মীয় সুশাসন পরিচালনার কোনো একক ‘অথরিটি’ বা অভিভাবকত্ব তৈরি হয়নি অথবা বলতে হয় অভিভাবকত্বের ছড়াছড়ি। দেশের ধর্মীয় শ্রেণিই ধর্মের যুক্তিকে কেন্দ্র করে এত বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যা আগে কখনো দেখা যায়নি।

এ অঞ্চলে আত্মশুদ্ধি শেখার অন্যতম বড় একটি মিশনারি সংগঠন হলো তাবলিগ, অথচ আজ তাদের মধ্যেও তীব্র বিভাজন। রাজনৈতিক পরিসরে ইসলামপন্থীদের বিভাজিত দলের সংখ্যা অনেকের মতে শতাধিক। শিক্ষাধারায়ও ঢুকে পড়েছে হাজারো বিভক্তি; দেশে নামে-বেনামে গড়ে উঠেছে হাজারো ‘প্রাইভেট’ ধর্মীয় প্রতিষ্ঠান। এত বিপুল সামাজিক ও প্রাতিষ্ঠানিক বিভক্তির সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে সামগ্রিক ধর্মীয় ব্যাখ্যায়। পরিবর্তিত সমাজব্যবস্থার সঙ্গে তাল মেলাতে গিয়ে একেকটি গ্রুপ এখন অন্ধের মতো যে যার সুবিধামতো ব্যাখ্যা দাঁড় করাচ্ছে আর একশ্রেণি নিজেদের অন্যায় স্বার্থে তা লুফেও নিচ্ছে।

সংগৃহীত: https://www.prothomalo.com/opinion/column/5onk6uhjk6

u/ResponsibleWave5208 — 2 months ago

রূপগঞ্জে ওজু শেখানোর নামে শিশুকে ধর্ষণচেষ্টা: মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক মাদ্রাসা শিক্ষক কর্তৃক ৯ বছর বয়সি এক শিশুকে ওজু শেখানোর অজুহাতে বাথরুমে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় থানা পুলিশ অভিযুক্ত শিক্ষক আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে (২২) হাতেনাতে গ্রেপ্তার করেছে।

সূত্র: https://www.facebook.com/dainikittefaq/posts/1063209042719672/

u/ResponsibleWave5208 — 2 months ago

মুখোমুখি মুফতি এনায়েতুল্লাহ ও খালেদ মহিউদ্দিন

গতকাল খালেদ আর আমার মিতার মধ্যে এক চমৎকার আলোচনা হয়েছে। আলোচনার বিষয় মুরতাদের শাস্তি, ব্যাভিচার এবং ধর্ষণের শাস্তি, চার মাজহাব, নারী নেতৃত্ব। একবিংশ শতাব্দীর যুগোপযোগী আলোচনা। আমার মিতা প্রচুর আইন গাইন সমৃদ্ধ উচ্চারণে এসব আলাপ চালিয়েছে। বিপত্তি বাঁধলো ধর্ষণের শাস্তি কি তা নিয়ে। ধর্ষণ ব্যাভিচার একই অপরাধ ধরে মিতা জানাচ্ছে কোরআন অনু্যায়ী এর শাস্তি অবিবাহিত হলে একশো বেত্রাঘাত, বিবাহিত হলে মৃত্যুদন্ড। এসব শাস্তির রেফারেন্স হিসেবে কোরআনের সুরা নুরের ২-১০ আয়াতের কথা বললেন। যদিও মৃত্যুদন্ডের শাস্তি কোরআনে নাই, আছে হাদিসে। আবার সেই আব্বাসী রজম নিয়ে কোরআনের আয়াত ছাগলে ভক্ষন করে ফেলেছিলো সংক্রান্ত হাদিস বেমালুম অস্বীকার করে বসলেন! চার মাজহাবে কোন সংঘাত নাই বললেও চার মাজহাব নিয়ে শতশত বছর ধরে লড়াই সংঘাতের কথা আড়াল করে গেলেন। কোন খিলাফত কোনদিন কোথাও অত্যাচার করে নাই বলে দাবী করলো। ওসমানী খলিফা হাঙ্গেরী আক্রমণ করে ১০ লক্ষ মানুষ হত্যা এবং ৩০ লক্ষ মানুষকে বন্দী করে ক্রিতদাস বানিয়েছিলো। মুরতাদের (ধর্ম ত্যাগ) শাস্তি নিয়ে বিশাল আলাপ হলো। মুরতাদের সাথে দেশের সাথে বিশ্বাসঘাতকতার তূলনা টেনে বিশ্বাসঘাতকের শাস্তি মৃত্যুদন্ড হলে ধর্মত্যাগীদের একই শাস্তি হওয়া উচিৎ বলে ফতোয়া দিলেন। দুই বিষয় কিভাবে এক হলো, যদিও তার ব্যাখ্যা দেন নাই। নারী নেতৃত্বের প্রশ্নে এক আজব কারণ হাজির করলেন। পুরুষের মস্তিষ্ক ৬০ গ্রামের (আসলে ১৩০০-১৪০০ গ্রাম) তূলনায় নারী মস্তিষ্ক ৪০ গ্রাম ( আসলে ১২০০ থেকে ১৩০০ গ্রাম) ওজন। তাই নারীর বুদ্ধিশুদ্ধি পুরুষের তূলনায় কম। তাই নারী নেতৃত্বের বিরোধীতা করলেন।
হাতির মস্তিষ্কের ওজন ৫০০০- ৬০০০ গ্রাম। হাতি মানুষের উপর নেতৃত্ব দেয় না কেন?

সংগৃহীত: https://www.facebook.com/enayet.ullah.128090/posts/pfbid029jCpXJz33yr3SqEW8b6tX6UgzYy9Ko8HqhyAh3C5EZLxyhqwzy8W5TppAJC2JSoGl

u/ResponsibleWave5208 — 2 months ago

পর্নোগ্রাফি মামলায় ধরা পড়লেন মাওলানা মিরাজ আহমেদ

মামলার এজাহার সূত্রে জানা যায়, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে গোপনে ভিডিও ধারণ এবং পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ভুক্তভোগী নারী সিংড়া থানায় মামলা করেন। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে ভিডিও ধারণ ও পর্নোগ্রাফি সংক্রান্ত কিছু আলামত পাওয়ার দাবি করেছে পুলিশ।

সূত্র: https://www.facebook.com/100064652503462/posts/1475125414652528/

https://rtvonline.com/

u/ResponsibleWave5208 — 3 months ago

ফরিদপুরে মাদরাসা ছাত্রকে ধর্ষণ চেষ্টার দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি সালথা উপজেলার বাগেুনূরী মদিনা কওমী মাদরাসার হেফজখানার ছাত্র ছিল। ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর সে মাদরাসা থেকে বাড়িতে বেড়াতে আসে। পরদিন ৬ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটের দিকে শিশুটি তার বাড়ির পাশে আলী হোসেনের দোকানে যায়। এ সময় কৌশলে শিশুটিকে দোকানের পাশে মসজিদের ভেতরে ডেকে নিয়ে যান আলী হোসেন। মসজিদের ভেতরে চৌকির ওপর শুইয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন তিনিএ সময় শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইমামকে আটক করে থানায় নেয়।

সূত্র: https://www.facebook.com/photo?fbid=1013033247776434

u/ResponsibleWave5208 — 3 months ago

বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী

বাংলা ভাষা ও সাহিত্যের আকাশে যে নক্ষত্রের আলো যুগের পর যুগ ধরে বাঙালির হৃদয় ও মননকে আলোকিত করে চলেছে, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ ২৫ বৈশাখ। বাঙালির চিত্ত ও সংস্কৃতিতে চিরস্থায়ী আসন পেতে থাকা কবিগুরুর ১৬৫তম জন্মবার্ষিকী। বাঙালির কাছে তাঁর জন্মদিন কেবল এক কবির জন্মস্মরণ নয়; বরং আনন্দ, আবেগ ও সাংস্কৃতিক চেতনার এক মহোৎসব।

সূত্র: https://www.prothomalo.com/bangladesh/d50rcoqy7y

u/ResponsibleWave5208 — 4 months ago

আবারো মাদ্রাসায় বলাৎকারের ঘটনা, এবার পটুয়াখালীতে।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি হাফিজিয়া মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।

সুত্র: https://www.channelionline.com/teacher-arrested-for-raping-madrasa-student/

https://www.facebook.com/story.php?story_fbid=897762606639056&id=1433426475479241

u/ResponsibleWave5208 — 4 months ago

আপনার সন্তানকে প্রাইভেট শিক্ষকের কাছে পড়াতে পাঠাবার আগে সতর্ক হোন। এমনকি বাসাতেও গৃহশিক্ষক রাখার সময়ে যথেষ্ট খোঁজখবর নিন। এবং নজরে রাখুন। কারন আজকাল মেধাবী ছাত্রের আড়ালে এসব হায়ে*না ওৎ পেতে থাকে।


ছবিটি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী হাসিবের। তাকে কেউ কখনো খারাপ আচরণ করতে দেখেনি। সদা মিষ্টভাষী হাসিব সম্পর্কে তার সহপাঠীদের ধারণা মুহূর্তে বদলে গেছে।

তার বিরুদ্ধে বাসার কাজের মহিলা ও নিজ শিক্ষার্থীদের যৌ/ন নিপী/ড়ন ও প/র্নো/গ্রাফি সংরক্ষণের গুরুতর অভিযোগ সামনে এসেছে।

গত রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের একটি ল্যাবের পিসিতে হাসিবের গুগল ড্রাইভ অ্যাকাউন্টটি লগ-ইন করা অবস্থায় ২২ ব্যাচের এক শিক্ষার্থীর নজরে আসে।

ল্যাবের কম্পিউটারে লগ - ইন থাকা তার ব্যক্তিগত ড্রাইভ থেকে ভিকটিমদের এক ডজনের বেশি ছবি ও ভিডিও উদ্ধার করা হয়।
হাসিব তার অপরাধ স্বীকার করেছে। তবে এও বলেছে যে, প্রতিবার পাপ করে এসে সে ২০ রাকআত নফল নামাজ পড়েছে। ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে সহানুভূতি পাওয়ার আশা করেও শেষ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভের মুখে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।


এরকম হাসিবের অভাব নেই এদেশে। ভালো ছাত্র সেজে অভিভাবকদের আস্থা অর্জন করে এরা বাসাবাড়ির অন্দরমহল পর্যন্ত প্রবেশ করে নির্দ্বিধায়।
অবশ্যই আপনার শিশু সন্তানকে এসব মেধাবী থেকে দূরে রাখুন। চেনা জানা হলেও সতর্ক থাকুন।

সূত্র: https://www.facebook.com/farhana.hossain.963/posts/%E0%A6%86%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AD%E0%A7%87%E0%A6%9F-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%97%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95-%E0%A6%B9%E0%A7%8B%E0%A6%A8-%E0%A6%8F%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%93-/26947524118206781/

u/ResponsibleWave5208 — 4 months ago

১৩ বছরের মেয়েটি মৃতুশয্যার সময়ে নার্সের কাছে জবানবন্দি দেয় -হুজুর বোরকা পরিধান করে এসে রাতে রুম থেকে নিয়ে যায়, এরপর রাত ভর তার সাথে খারাপ কাজ করে- ধর্ষণের ফলে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে, মাদ্রাসা কতৃপক্ষ হাসপাতালে ভর্তি করায়। মেয়েটির পরিবারকে বলে মেয়েটি মাদ্রাসার ছাঁদ থেকে পরে গিয়েছে, কয়েকদিন পর মেয়েটি মৃত্যুবরণ করেন।

মাদ্রাসার পরিচালক তড়িঘড়ি করে পরিবারের সাথে আপোষ করে ফেলে, কিন্তু মেয়েটির দুঃখীনি মা রাজি হয়নি। মেয়েটিকে চিকিৎসা করা কর্তব্যরত মহিলা ডাক্তার জানায় মেয়েটির যৌনাঙ্গ আর পায়ুপথে মারাত্মক ধর্ষনের আলামত মিলেছে। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা মেয়েটির হাতে ইনজুরি হয়েছে মর্মে রিপোর্ট দিয়েছিলো।

ঘটনাটি একবছর আগের কুমিল্লা'র লাকসামে, ইকরা মহিলা আবাসিক মাদ্রাসার যার নতুন করে তদন্ত এখন চলমান। হয়তো বা নতুন করে আবার ময়নাতদন্তের জন্য মেয়েটির লাশ উত্তোলন করা হবে।

সুত্র: https://www.facebook.com/artistshishir/posts/%E0%A7%A7%E0%A7%A9-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B6%E0%A6%AF%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF-%E0%A6%A6%E0%A7%87%E0%A7%9F-%E0%A6%B9%E0%A7%81%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%B0/1303542365286022/

https://youtu.be/nl8zu0t2Qq8

reddit.com
u/ResponsibleWave5208 — 4 months ago