u/aupurbomostafa

যারা সোস্যাল মিডিয়া-সহ বিভিন্ন জায়গায় ধর্ষণের ভিক্টিমের সমালোচনা করে বেড়ায় তাদের ব্যাপারে আইনী ব্যবস্থা নেওয়া উচিৎ কিনা?

একের পর এক শিশু ধর্ষণ, বলাৎকার, হত্যার ঘটনা ঘটে যাচ্ছে। বিচার প্রক্রিয়া শেষ করে শাস্তি পর্যন্ত কোন মামলাই গড়াতে দেখি নাই।

তবে এর চাইতেও ভয়াবহ যে বিষয়টি আমার কাছে মনে হয় তা হলো ভিক্টিমের বিরুদ্ধে গড়ে ওঠা জনমত। এমনকি, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত নৃশংস কোন ঘটনার খবরে হা হা রিএক্টও পড়ে। আর কমেন্ট বক্স তো ভিক্টিমের সমালোচনায় ভরে যায়।

৭ বছরের রামিসার ঘটনাটি নিয়ে বিভিন্ন পোস্টের নিচে কমেন্টে তার পোশাক ও সাজ-সজ্জার সমালোচনা করতে দেখা গেছে।

তো, যেখানে খুব তুচ্ছ কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে মানুষকে গ্রেপ্তার করা হয় সেখানে এমন বিদ্বেষ ছড়ানোর অপরাধে কেন গ্রেপ্তার করা হবে না?

reddit.com
u/aupurbomostafa — 1 day ago

বিশ্বকাপের খেলা দেশী বা বিদেশী কোন চ্যানেলে দেখা যাবে?

শোনা যাচ্ছে দেশীয় কোন চ্যানেল বিশ্বকাপের খেলা দেখানোর সত্ত্ব এখনো কিনেনি। সে যাই হোক, খেলা কিভাবে দেখা যায় সেটাই জানতে চাচ্ছিলাম। দেশী হোক বা বিদেশী, কোন চ্যানেলে বাংলাদেশে বসে খেলা দেখা যাবে?

বিকল্প হিসেবে কোন এপ্লিকেশন বা ওয়েবসাইটও সাজেস্ট করতে পারেন।

reddit.com
u/aupurbomostafa — 3 days ago