বুড়ো বয়সের কচি নেশা
চুলডা হইছে পাক্কা সাদা,
মাথায় নাই কেশ,
তবু মিয়া প্রেমের নেশায়
ধরছে লুচ্চার বেশ!
দাঁত নড়ছে, হাঁটু কাঁপে,
চোখে কমেছে আলো,
তবু বলে—"জোয়ান আছি,
দেহটা এখনো ভালো!"
ঘরে বৌ কাজ করে আর
গুনে সারা দিন,
মিয়া তখন হোটেলে গিয়ে
দেখায় রঙ্গিন সিন!
ধরা খাইলে গুজব ওঠে,
দেশ জুড়ে হাসি,
বুড়া বয়সে কচি প্রেমে
বুইড়া গেছে ফাঁসি?
ভাঙা নৌকার মাঝি হইয়া
বৈঠা মারে জোরে,
নৌকা ডোবে, সম্মান ডোবে
মাঝি এখনও ঘোরে!
এত পিনিক পায় কই মিয়া,
কই পায় এত জোর?
বউয়ের হাতে লাঠি থাকলে
পালায় মনের চোর!
খাটের যুদ্ধে পালোয়ান সে,
দাবি করে জয়,
সকালে উঠে হাঁটু ধরে—
"ব্যথা খুবই হায়!"
আয়না কইছে—"বুড়া হইছো",
মন কইছে—"না",
এই দুইটার মাঝখানেতে
বিপদ মিয়ার খাঁ খাঁ!
যৌবন গেছে নদীর স্রোতে,
ফিরবে না আর কভু,
তবু মিয়া কচি ফুলের
খোঁজে ঘুরে মধু।
শেষে যখন পাড়া হাসে
বন্ধ হয় সব চাল,
বুড়া বয়সের প্রেমের ঘোড়া
বিছায় লজ্জার জাল!
======