r/Banglasahityo

বাংলা নভেল কেনো নাই?

আমি Lord Of The Mysteries, Reverend Insanity, Mother Of Learning, Shadow Slave, Solo Leveling, Omniscient Reader Viewpoint, এই ধরনের নভেল পরি, এর মধ্যে অনেক গুলি manhwa,anime adaptation আছে যেগুলো just awesome আমার মতে, আমাদের বাংলা নভেল কেনো এইরকম টাইপ এর স্টরি নেই, কোরিয়ান নভেল এত ফেমাস , ট্রান্সলেট হয়, চাইনিজ নভেল এর ক্রেজ next level, আমাদের বাংলা নভেল আমার মতে এখনো অনেক পিছনে, অনেক ভালো স্টরি আছে but বর্তমানে যেরকম স্টরি মানুষ লাইক করে সেগুলো পুরাই মিস, আমার মনে পরেনা কোনো বাংলা স্টরি এর উপরে এনিমে, বা ভালো কমিকস আছে, বর্তমানে পপুলার প্ল্যাটফর্ম যেমন Webnovel , Wattpad, WebToon, etc এগুলা তে একটাও টপ বাংলা নভেল দেখি না । আমরা ট্রেন্ড এর সাতে নাই।

reddit.com
u/Background_Cloud_231 — 9 days ago

জীবনের প্রতি পত্র

জীবনের প্রতি পত্র

-----------------------------------------

আদরের জীবন,

তোমাকে একটি পত্র লেখার ইচ্ছা আমার বহুকালের।

কিন্তু পত্র লেখার ফুসরত হয়ে উঠে না। কাগজ কলমের যে টুকুন মিতালী হলে না বলা কথার ডালি বা মালা সাজানো যায় তা আমার সাধ্যের বাইরে।

চারিদিকে যে সীমাহীন অস্থিরতা তার ভিতর ঘুপচি মেরে ঠিকই বসে থাকা যায়। তাই বলে হৃদয়ে দোল-খাওয়া শব্দের মালা গাঁথা এক প্রকার অসম্ভব বৈ সম্ভব নয়।

প্রিয় জীবন,

তোমাকে ফানুসের মতো বা ঘুড়ির মতো যেভাবে উড়ানোর স্বপ্নই বুনিনা কেন তাতে কিছুতো উড়েই না বরং সবাই লাটাইয়ের সুতায় কর্কশ টান মেরে উত্তাল হাওয়ায় উল্লাস ঠিকই করে।

জানো জীবন,

একবার ভাবি সব প্রত্যাশা ত্যাগ করি, কারণ তোমার জানা। পূরণ না হওয়া প্রত্যাশা কন্ঠনালীতে আটকে থাকা জাক্কুম ফলের চেয়ে কমই বা কিসে?

আমার অবলম্বন একমাত্র জীবন,

তুমি অনেক সুন্দর, যেমন সুন্দর হাটের মেলা। প্রতিটি পরতে পরতে রং বেরঙের হাতছানি, যেখানে লজেন্স - লেমনচূষের লোভ সামলানোই কঠিন তার উপর নাগরদোলা, বাইস্কোপ, পুতুল নাচের মনহরি সবই তোমার ভিতরের আবশ্যিক রুপ।

তাই অতি সাধারণ আমি শুধু মাত্র তোমার রং -রুপ দেখেই বার বার ফিরে আসি আপন কুঠুরীতে যেখানে শূন্যতার জঞ্জাল বেঁচে থাকার একমাত্র উপলক্ষ্য।

যাই হোক প্রিয় জীবন,

আমি তোমাকে পেয়েই ধন্য তা উপভোগ্য না হলেও।

ইতি,

তোমায় বয়ে বেড়ানো এই ক্ষুদ্র আমি

reddit.com
u/Responsible_Bar_9726 — 9 days ago

শব্দনটী

শব্দনটী নামে আজি বর্ণের খেলায়,

স্বর মেশে ব্যঞ্জন সুরে অক্ষরের মেলায়।

অক্ষরে ওঠে ঝংকার,

ছন্দে বাজে সুর-তার,

অর্থ তখন ডানা মেলে কাব্যেরই মায়ায়—

শব্দনটী নামে আজি বর্ণের খেলায়।

কালি নাচে কলম নিয়ে সাদা কাগজ-পটে,

ভাবের পাখি ডানা মেলে বাক্যের স্রোতে।

উপমা আনে রঙ,

রূপক তোলে ঢঙ,

অনুপ্রাস দেয় মধুর ঝংকার শব্দের ঠোঁটে—

কালি নাচে কলম নিয়ে সাদা কাগজ-পটে।

বৃষ্টি নামে ছন্দ হয়ে ঘরের চালেতে,

পাতা দোলে বাতাস পেয়ে সবুজ বনানীতে।

চাঁদ হাসে নীরব রাতে,

জোছনা নামে তারই সাথে,

নদী গেয়ে যায় আপন সুরে ঢেউয়ের দোলাতে—

বৃষ্টি নামে ছন্দ হয়ে ঘরের চালেতে।

কখনো সে দুরন্ত বালক, কখনো বাউল মন,

কখনো সে প্রতিবাদী, কখনো আপনজন।

রাগে তার বজ্রবাণী,

প্রেমে মধুর গুঞ্জরধ্বনি,

হাসি-কান্না মিশিয়ে গড়ে জীবনেরই ক্ষণ—

কখনো সে দুরন্ত বালক, কখনো বাউল মন।

শব্দ যখন প্রাণ পায় গো কবির অন্তরে,

নীরব রাত জেগে ওঠে অক্ষরের স্বরে।

ভাব যদি হয় সুর,

ছন্দ হয় তার নূপুর,

তবেই কবিতা পৌঁছে যায় পাঠকের অন্তরে—

শব্দ যখন প্রাণ পায় গো কবির অন্তরে।

========

reddit.com
u/dh_hossain1982 — 7 days ago

Need Recommendations

দয়া করে ডিটেকটিভ, থ্রিলার এমন বাংলা উপন্যাসের সাজেশন কেউ দিতে পারবেন কি?

reddit.com
u/Weak-Cover-8297 — 8 days ago

পুজো-পাঠ

দুগ্গাপুজো আসন্ন।

এখন সেই সময়, যখন রাস্তার দু'ধার বিজ্ঞাপনে ছেয়ে যায়, কদমের-ছাতিমের গন্ধ ঘন হয়ে ওঠে, যখন খবরের কাগজ পুজোর বিজ্ঞাপনে মোটাসোটা হয়ে যায়, এবং গরম-গরম পূজাবার্ষিকীগুলো হাতে এসে পৌঁছোয়।

পুজোর সঙ্গে পাঠ অবিচ্ছেদ্য। তাই এখানে একটু আলোচনা হোক, কে কী পড়ছেন।

u/ankitdey80 — 9 days ago