
পুজো-পাঠ
দুগ্গাপুজো আসন্ন।
এখন সেই সময়, যখন রাস্তার দু'ধার বিজ্ঞাপনে ছেয়ে যায়, কদমের-ছাতিমের গন্ধ ঘন হয়ে ওঠে, যখন খবরের কাগজ পুজোর বিজ্ঞাপনে মোটাসোটা হয়ে যায়, এবং গরম-গরম পূজাবার্ষিকীগুলো হাতে এসে পৌঁছোয়।
পুজোর সঙ্গে পাঠ অবিচ্ছেদ্য। তাই এখানে একটু আলোচনা হোক, কে কী পড়ছেন।