Kinda bad review of Misir Ali Omnibus
সাধারণত আমি বই পড়ি না, অনেকদিন ধরেই ভাবতেছি একটা বই পড়লে কেমন হয়! আমার বাংলা তেমন একটা ভালো নাহ, তো কথাবার্তা বলাও একটু গুছিয়ে শিখা হয়ে যাবে। আর অযথা ফোন ব্যবহার করার কারণে যে মস্তিষ্কতে জং হয়ে আছে তাও ঠিক হয়ে যাবে।
এর কিছুদিন পর, প্রায় ৭-৮ দিন আগে এই reddit গ্রুপ টি প্রথম বার আমার সামনে পরে। তখন দেখলাম, OP কে একজন 'মিসির আলি" বইটি পড়ার জন্য অনেক আগ্রহ নিয়ে-ই সুপারিশ করলেন। ভাবলাম বইটি তো ইন্টারেস্টিং মনে হচ্ছে, পড়ে দেখা যায়।
শুরু করলাম পড়া, অনেক অসাধারণ একটি বই। মনে হয় তিনি পাঠকদের সাথে নিয়ে শব্দগুলো লিখেন, অনেক সময় তাদেরই রহস্য খুঁজে বের করতে দেন। "Sherlock Holmes" দেখা শেষ করে এই বইটি পড়া অনেক ভালোই লাগলো। কিন্তু আমার অভিযোগ একটা, দেখলাম প্রায় সময় তিনি কোনো গল্পের শেষ দেন না। এক-দু বার হলে মানা যায়, পড়তে ভালো লাগে কারণ একটা চিন্তা থাকে। তবে আমি মনে করি, বড় ধরনের রহস্য শেষ দিকে দিলে ভালো হয় এতে পাঠকরা ফ্রী ভাবে এগিয়ে যেতে পারে আর প্রথম চাপ্টারেই মস্তিষ্ক আটকে থাকতে হয় না। যেমন রানু এবং আনিস এদেরকে প্রথমে দিয়ে কতটা গুরুত্ব দিলেন কিন্তু রানুর মৃত্যু আর আনিসের কি হলো এগুলো নিয়ে কিছুই লিখেননি। তারপর আবার নিলুকে প্রধান চরিত্র দিয়ে থাকেও সরিয়ে দেন। যতবার যতটা চরিত্র প্রয়োজনীয় মনে হয় ততবারই তাদেরকে সরিয়ে দেওয়া হয়, এতে পড়ার মজাটা আর ধরে রাখা যায় না।
প্রথমে অযথা অনেক কিছু লিখেছি, হুমায়ূন আহমেদের মতো আকর্ষন করার চিন্তাধারা ছিল মনে হচ্ছে কাজ হতে পারে আবার না ও হতে পারে…
যাইহোক আপনাদের কাছে দুটি প্রশ্ন:
হুমায়ূন আহমেদের প্রায় বই-ই কী এরকম হয়?
এই বইয়ের নাকি ২,৩ সিরিজ আছে ওগুলো কি এই বইয়ের মতোই?