উড়ন্ত ঠোঁট

উড়ন্ত ঠোঁট

বল খেলো ফিরতি পায়ে

হাওয়ার জঙ্গলে—

একখণ্ড হাইফেনের মতো

ঝুলে থাকে সিঁদুরের রেখা।

তার ভেতরেই গড়ে ওঠে

একটি বৃষ্টি অরণ্য

আর আমি একা

এক আকাশ ঘুরে বেড়াই।

মাছের মতো কিছু স্মৃতি

জলের ভেতর থেকে উঠে আসে

দখিনের হাওয়ায়

আবার নিজেদের কাছে ফিরে যায়

তোমার সেই হঠাৎ হাসির মতো

একটুখানি আলো

কাবু করে ফেলে মাটি।

গোছানো-অগোছানো

সব শেষ হয়ে গেলে

দমকা হাওয়াগুলো

আর নিভৃত থাকে না

দেয়ালের চিরকুটে

ধূসর কালির মতো

লেগে থাকে কিছু কথা—

যেগুলো বলা হয়নি আজও

এভাবেই যদি

থোকা থোকা থেকে যাও,

চোখের ভেতর জমে থাকা

ঠা-ঠা বৃষ্টির ভেজা বাতাস

একদিন ভেলকি দেখাবে।

reddit.com
u/Cool-Ganache347 — 1 day ago

উড়ন্ত ঠোঁট

উড়ন্ত ঠোঁট

বল খেলো ফিরতি পায়ে

হাওয়ার জঙ্গলে—

একখণ্ড হাইফেনের মতো

ঝুলে থাকে সিঁদুরের রেখা।

তার ভেতরেই গড়ে ওঠে

একটি বৃষ্টি অরণ্য

আর আমি একা

এক আকাশ ঘুরে বেড়াই।

মাছের মতো কিছু স্মৃতি

জলের ভেতর থেকে উঠে আসে

দখিনের হাওয়ায়

আবার নিজেদের কাছে ফিরে যায়

তোমার সেই হঠাৎ হাসির মতো

একটুখানি আলো

কাবু করে ফেলে মাটি।

গোছানো-অগোছানো

সব শেষ হয়ে গেলে

দমকা হাওয়াগুলো

আর নিভৃত থাকে না

দেয়ালের চিরকুটে

ধূসর কালির মতো

লেগে থাকে কিছু কথা—

যেগুলো বলা হয়নি আজও

এভাবেই যদি

থোকা থোকা থেকে যাও,

চোখের ভেতর জমে থাকা

ঠা-ঠা বৃষ্টির ভেজা বাতাস

একদিন ভেলকি দেখাবে।

reddit.com
u/Cool-Ganache347 — 1 day ago

বাতাসের পোশাক

বাতাসের পোশাক

একটি নরম

বাতাসের পোশাক পরে

এক জোড়া নরম পায়ের তলায়

চুপিচুপি বসে।

পায়ে তাঁর

সে অর্থে কোনও ধুলো নেই

কারণ

সেই পা- দুটি সারাখন

কদম ফুলে ঢাকা থাকে

এটি কোনও অভিসার নয়

অসার

ঘরের ভেতর তখন অনেক আলোর কুমকুম।

আর

বাইরে অদূরে আমন্ত্রণ-না-পাওয়া

রোদের কলরব।

মুগ্ধতা ! তার ঠোঁটের কোণে

ছিপছিপে হাসিটি যেন

বাইরে বাদল নামলো

রোদের শরীর জুড়ে।

ধানখেত থেকে একটি ধানের শীষ

মুখ ঢাকতে

পানবোরোজ থেকে একটি পানপাতা

আর

উঠোন তলায় ঘাসের ডগা থেকে

ক' ফোঁটা শিশির আনা হলো।

মুগ্ধতা তবু একটুও নড়ল না

স্থির চিত্রের মতো সামনে তাকিয়ে রয়েছে।

বাতাস-পোশাক-পরা যে নরম

সে এখন ঘরময় ভেসে বেড়ায়।

এটুকুই।

reddit.com
u/Cool-Ganache347 — 3 days ago

বাতাসের পোশাক

বাতাসের পোশাক

একটি নরম

বাতাসের পোশাক পরে

এক জোড়া নরম পায়ের তলায়

চুপিচুপি বসে।

পায়ে তাঁর

সে অর্থে কোনও ধুলো নেই

কারণ

সেই পা- দুটি সারাখন

কদম ফুলে ঢাকা থাকে

এটি কোনও অভিসার নয়

অসার

ঘরের ভেতর তখন অনেক আলোর কুমকুম।

আর

বাইরে অদূরে আমন্ত্রণ-না-পাওয়া

রোদের কলরব।

মুগ্ধতা ! তার ঠোঁটের কোণে

ছিপছিপে হাসিটি যেন

বাইরে বাদল নামলো

রোদের শরীর জুড়ে।

ধানখেত থেকে একটি ধানের শীষ

মুখ ঢাকতে

পানবোরোজ থেকে একটি পানপাতা

আর

উঠোন তলায় ঘাসের ডগা থেকে

ক' ফোঁটা শিশির আনা হলো।

মুগ্ধতা তবু একটুও নড়ল না

স্থির চিত্রের মতো সামনে তাকিয়ে রয়েছে।

বাতাস-পোশাক-পরা যে নরম

সে এখন ঘরময় ভেসে বেড়ায়।

এটুকুই।

reddit.com
u/Cool-Ganache347 — 3 days ago

একটি শুকনো পাতা

'যেতে দাও' বলতে গিয়ে আবিষ্কার হয়

কেউই অপেক্ষায় নেই

ছিলই না কোনোদিন

ইতিহাসহীন রুক্ষ পাতাটির

ক'টি নিঃসঙ্গ মায়া কদিন

হেঁটেছিল কেবল।

তবু ভ্রম জমে ওঠে

এভাবেই খাতার ভাঁজে

লুকোনো বকুলে

ম্লান হেসে ওঠে

শুকনো পাপড়ি ক'টি

নিঃশব্দ কথা হয়

মৃদু মৃদু কেঁপে ওঠে ঠোঁট

অকপট উপহাস বা কান্নায়

বা দুটোরই সংমিশ্রণে!

এভাবেই রুক্ষ মাঠ হারায়

দিগন্তের পায়ে

তাকিয়ে দেখে তার নীল

নিঃসীম আঁকায় ।

এর মাঝে শুধু সবার অলক্ষ্যে

একটি শুকনো পাতা খসে পড়ে।

reddit.com
u/Cool-Ganache347 — 6 days ago

একটি শুকনো পাতা

'যেতে দাও' বলতে গিয়ে আবিষ্কার হয়

কেউই অপেক্ষায় নেই

ছিলই না কোনোদিন

ইতিহাসহীন রুক্ষ পাতাটির

ক'টি নিঃসঙ্গ মায়া কদিন

হেঁটেছিল কেবল।

তবু ভ্রম জমে ওঠে

এভাবেই খাতার ভাঁজে

লুকোনো বকুলে

ম্লান হেসে ওঠে

শুকনো পাপড়ি ক'টি

নিঃশব্দ কথা হয়

মৃদু মৃদু কেঁপে ওঠে ঠোঁট

অকপট উপহাস বা কান্নায়

বা দুটোরই সংমিশ্রণে!

এভাবেই রুক্ষ মাঠ হারায়

দিগন্তের পায়ে

তাকিয়ে দেখে তার নীল

নিঃসীম আঁকায় ।

এর মাঝে শুধু সবার অলক্ষ্যে

একটি শুকনো পাতা খসে পড়ে।

reddit.com
u/Cool-Ganache347 — 6 days ago

নোঙরহীন দ্বীপ

তার নাম দিলাম মূর্ছা। মূর্ছাটি ফিরে এলো আমার কাছে --- কথা বলতে পারে না শুধু অপলক দৃষ্টিতে তাকায়। তাকিয়ে তাকিয়ে কিছু পড়ার চেষ্টা করে যতদূর দৃষ্টি যায়, থৈ পায় না।

নিভৃত ভেতরে একটি নতুন দ্বীপ জেগে ওঠে পুরাতনের ওপর -- এটিই ভয়ংকর ও ভাঙনের শুরু। ভাঙন হয়ত নয় কারণ এই নতুন দ্বীপটি নোঙর লাগানোর কোনো পথই কারো জন্য খোলা রাখেনি।

তাই ভিনদেশী প্রজাপতিটি চিত্র বিচিত্র হয়ে ওড়ে।

দ্বীপটি রাত্রিদিন জেগে থাকে ---- নিজের অপরূপ মাধুর্য নিয়ে।তার আহ্বান - বিসর্জন কোনোটাই নেই --- চঞ্চলতা নেই, চপলতা নেই, উচ্ছ্বাস নেই। কোনো দম্ভও তার নেই। সে তো স্বয়ং সম্পূর্ণ।

লতায় - গুল্মে গাছের শেকড়ে বাকড়ে পাতায় ফুলে ও মধুপে নিত্য জাগরণে সেই মনোরমা নিশ্চয়ই আমার মতো সকলকে নাড়ায় নিরুদ্দেশ খেয়ালে।

আমি পরিতাপ করি না। নীরব দূরত্বে বসে থাকি আর দেখি, অফুরান দেখি ---- যেরকম করে শিব মুদ্রিত ধ্যানে সমস্ত জগৎ-সংসারকে দেখে।

reddit.com
u/Cool-Ganache347 — 10 days ago

The Anchorless Island

The Anchorless Island

I named her Murchha.

Murchha returned to me---

She cannot speak; she only gazes at me, unblinking.

She keeps looking, trying to read something, but wherever her eyes reach, they find no shore.

Deep within the solitude, a new island rises over the old one---

Perhaps this is the beginning of something frightening, the beginning of a breaking apart.

Or perhaps it is not a breaking at all, because this new island has left no passage open for anyone to cast an anchor.

And so the foreign butterfly flies on, painted in a thousand colours.

The island remains awake, day and night—

wrapped in its own exquisite beauty.

It offers neither invitation nor farewell.

There is no restlessness, no playfulness, no exuberance.

Nor does it carry any arrogance.

It is simply complete within itself.

Among the vines and shrubs, among the roots and tangled branches of trees, among leaves and flowers and the honey-seekers—

in that eternal awakening, surely this enchanting one stirs hearts like mine, sending them wandering into some destinationless reverie.

I do not lament.

I simply sit at a quiet distance and watch—

watch endlessly---

the way Shiva, sealed in deep meditation,

watches the entire universe unfold before him.

reddit.com
u/Cool-Ganache347 — 11 days ago

দুই পৃথিবী (বা কাজলিয়ার মতো?

দুই পৃথিবী(বা কাজলিয়ার মতো)

নিজের ডানায় ভর করে

দিন ও রাত বদলে যায়

ঋতুগুলিও ----

বদলায় আপন রঙে

শুধু একজন ছাড়া --- কাজলিয়া

নিজের মতো করে সে

সাজিয়ে নেয় তার পৃথিবী।

কাঁধে একটি শান্তিনিকেতনি ব্যাগ,

সতর্ক স্বরে

হেঁটে চলে যায় ---

মৌমাছিরা যেখানে ঘর বাঁধে

ফুলের নিঃশ্বাসে

হাঁটতে হাঁটতে থমকে দাঁড়ায়।

পায়ের কাছে উড়ে আসে

কোনো এক অনামা শুকনো পাতা।

নরম আঙুলে তুলে নেয়,

কী কথা হয় দুজনার

তারপর

ঈশানের দিকে ভেসে যায়

বাদামি রঙের সেই পাতা।

নরম রোদ,

বেলার সাথে তীক্ষ্ণ হয়

সবুজ মাটি, স্নিগ্ধ ছায়ার পাশে

আলতো হেলানে বসে সে

পিছনে ভর দেওয়া ডান হাত,

তার আপন ভঙ্গিমা।

তাকায় দিগন্তের নীলে ----

যেখানে দু - চারটি ছেঁড়া মেঘ

থমকে দাঁড়িয়েছে হঠাৎ

নির্বাক চোখে দেখে তাদের,

সরতে বলে না।

মৃদু স্বরে নিজেকেই বলে

এমনি হাঁ করে দেখেই যদি একটু - বা

কী এমন আসে যায়!

অরাজক, পাপী মানুষ তো নয়।

বেলা ঢলে আসে

হোটেলে ফেরে কাজলিয়া

সঙ্গিদের সাথে,

দু - এক ফোঁটা হাসি

ডাইনিং হলে হালকা ডিনার --- ব্যস।

হাল্কা স্বরে রাত নামে

নরম বিছানা শরীরটিকে ডাকে

মোবাইলের নোট বুকে একটুখন

দিনভর কুড়ানো খুশিগুলি

নীল অক্ষরে লিখে রাখে

তারপর ঘুমোয় সে ও তার জগৎ ....

অনেক , অনেক দূরে ----

একটি তাঁবুর নীচে বসে

এক অখ্যাত, অভাগা গাড়োল।

গাঢ় রাতে

নিজের মোবাইলটি খুলে

নোট বুকের পাতা মেলে।

পিঁপড়ের সারি দেখে -----

পিঁপড়েরা হাঁটে... হাঁটে...

উজবুকটি বোঝার চেষ্টা করে,

নিজেই নিজের সাথে কথা বলে ----

এইসব পিপীলিকা

কোন পথে দল বেঁধে আসে ?

হঠাৎ

মোবাইলটি মেঝেয় ছুঁড়ে ফেলে।

বারান্দায় এসে দাঁড়ায়।

বাইরে চাপ চাপ অন্ধকার

নীল অসীমে

অসংখ্য তারা

মৃদু মৃদু হাসে।

কী যেন বলে ---

না - বোঝা শব্দে।

এরই মাঝে,

পুব আকাশে

এক বড় লাল টিপ ---

সে তাকিয়ে থাকে—

ঠিক কাজলিয়ার মতো...

reddit.com
u/Cool-Ganache347 — 14 days ago

দিঘিকে জল দিলে

একটি কাগজকে কুচি করে ফেলে দিলে

জল এসে নিয়ে যায়

সমুদ্রে ভাসিয়ে দেয় নৌকো করে।

একটি হৃদয়কে তছনছ করলে

কুয়াশা পেরিয়ে

রোদ নামে

নতুন পাপড়ি মেলে ।

কামড়ানোর পর যে নীরবতা

আসলে তার ভেতরে বহ্নিশিখা

অনেক পরে দেখেছিলে

সে আর ফেরেনি

আলো ও অন্ধকার কখনও মিলে না

তবু খোঁজের গন্ধ ফোটে আকাশে —

মায়ার খেলা….

দিঘিকে জল দিলে সে শুকোতে ভুলে যায় ।

reddit.com
u/Cool-Ganache347 — 19 days ago

বাউল বর্ষা

বাউল বর্ষা

বর্ষার রং নীল আজ।সাঁতরে সাঁতরে ঢেকে দেয় সামনের সার সার গাছের সমুদ্দুর ।নোনা-জলের বেড়া নেই। শুধু অসংখ্য ফোঁটার নীল চিকমিকি

সকাল সকাল এমন উতলা দেখব ভাবি নি। অলস হয়ে পড়ি।এসময় পাশে তার মৃদু গুন গুন থাকলে বেশ হতো আর এক বুক রজনীগন্ধার টলমল।

একার ভেতর একা তাকিয়ে থাকি।বাইরে দামাল ঘোর। ভিজে ভিজে সবাই আসে দরজা ভেঙে, নিষেধ নেয় না।

ভালো লাগে।কেন ভালো লাগে এই ঝম ঝম !

অথচ সেই এতটুকু বেলায় দরজার বাইরে অন্ধকারে ঠেলে দিয়েছিল মুকুজ্জে মামি। দালানের খুঁটিতে পিঠ রেখে ঠান্ডায় ঠক ঠক কেঁপেছি সারারাত এমনই এক কাতর বর্ষায়।

তারপর...।

মধ্যিখানের অথৈ দৌড় আজ খুব জেঁকে বসে হৃদয়-গভীরে।

একা একা বসে দেখতে থাকি বাউল বর্ষা। চব্বিশ ঘণ্টা তোমার জ্বালানো ঝেঁপে আসে --- তলাই অতলে।

reddit.com
u/Cool-Ganache347 — 20 days ago
▲ 2 r/bengalilanguage+1 crossposts