বাংলা-rap, ভবিষ্যৎ, নাকি বাংলা সংস্কৃতির অভিশাপ?
একটা প্রশ্ন অনেকদিন ধরেই মাথায় ঘুরছে।
আজকাল বাংলা rap দ্রুত জনপ্রিয় হচ্ছে। নতুন নতুন শিল্পী আসছেন, মানুষ শুনছে, স্ট্রিমিং বাড়ছে। কিন্তু একই সঙ্গে একটা অভিযোগও বারবার উঠে আসে, বাংলা rap নাকি অশ্লীল ভাষা, গ্যাংস্টার কালচার, মাদক, হিংসা আর পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণকে উৎসাহ দিচ্ছে।
আবার অন্যদিকে অনেকে বলেন, rap তো শুধুই একটা মাধ্যম। যে সমাজে যা ঘটে, rap সেটাই তুলে ধরে। প্রতিবাদ, বাস্তবতা, ব্যক্তিগত সংগ্রাম, রাজনীতি, পরিচয় - এসব প্রকাশ করার জন্য rap এর মতো শক্তিশালী মাধ্যম খুব কমই আছে।
তাহলে প্রশ্ন হলো-
বাংলা ra**p কি বাংলা সংস্কৃতিকে**** সমৃদ্ধ করছে,**** নাকি ধী**রে ধীরে তার স্বকীয়তা নষ্ট করছে?
নাকি সমস্যাটা rap এ নয়, বরং আমরা কী ধরনের rap কে জনপ্রিয় করছি সেটাই আসল বিষয়?
আপনাদের মতামত জানতে চাই। যুক্তি দিয়ে আলোচনা হোক। ভিন্নমত অবশ্যই স্বাগত, ব্যক্তিগত আক্রমণ নয়।