কলকাতায় হোটেল আগুনে বাংলাদেশি মৃত্যু — মেডিকেল ট্যুরিজম নিয়ে আবার প্রশ্ন উঠছে

আজ ভোরে কলকাতার নিউ মার্কেট এলাকার একটা হোটেলে আগুন লেগে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক মারা গেছেন, যারা চিকিৎসার জন্য গিয়েছিলেন বলে জানা যাচ্ছে। এটা দুঃখজনক হলেও নতুন কোনো ঘটনা না । প্রতি বছর লাখ লাখ বাংলাদেশি ভারতে মেডিকেল ট্রিটমেন্টের জন্য যান, আর বাজেট হোটেলে থাকেন যেগুলোর সেফটি স্ট্যান্ডার্ড প্রায়ই প্রশ্নবিদ্ধ।

প্রশ্ন হলো —

  • আমরা কি সত্যিই দেশের মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার উন্নত করার দিকে এগোচ্ছি, নাকি প্রতি বছর বিলিয়ন ডলার এভাবে বাইরে যেতেই থাকবে?
  • উন্নতির জন্য কি করা উচিত?
  • সরকারি হাসপাতাল উন্নয়ন, নাকি প্রাইভেট সেক্টরে বিনিয়োগ বাড়ানো?
reddit.com
u/asfatuddin — 1 day ago

নর্তকী কি শুধুই একটি শিল্প, নাকি আজ তা গালি হয়ে গেছে?

নর্তকী শব্দটার সাথে আজকাল যে অবজ্ঞা জড়িয়ে গেছে, তার শিকড় খুঁজতে গেলে ফিরে যেতে হয় শতাব্দীর পর শতাব্দী পেছনে। সপ্তম শতাব্দীতে যাদের নাচ দেখে মুগ্ধ হয়েছিলেন এক চীনা পরিব্রাজক, মোগল দরবারে যাদের নৃত্যকলা ঘিরে গড়ে উঠেছিল আলাদা এক জাঁকজমক — সেই নর্তকীরাই ছিলেন একদা সম্মানিত শিল্পী, বিদুষী, স্বনির্ভর নারী। আঙুলে আংটি, পায়ে নূপুর, শরীরে সোনার অলংকার — তাদের ছিল নিজস্ব এক জগৎ, নিজস্ব মর্যাদা।

এডউইন লর্ড উইকসের আঁকা নর্তকীদের চিত্রকর্ম/ ছবি- সংগৃহীত

তারপর এল ঔপনিবেশিক দৃষ্টি। যে নাচকে একদিন দেখা হতো উচ্চাঙ্গের শিল্প বলে, তাকেই আস্তে আস্তে বাঁধা হলো ভিন্ন এক পরিচয়ে। সংবাদপত্র, ধর্মীয় পুস্তিকা, বিদেশি ভ্রমণকাহিনি — সব মিলিয়ে একটি শিল্পের ইতিহাস চাপা পড়ে গেল সংকীর্ণ কিছু বিচারে। সম্মানিত শিল্পী থেকে নর্তকীরা পরিণত হলেন প্রান্তিক এক পরিচয়ে, আর সেই ছায়া আজও রয়ে গেছে ভাষার গায়ে।

অথচ নাচ তো থেমে থাকেনি। শরীরের প্রতিটি ভঙ্গিমায়, ছন্দে, চোখের চাহনিতে যে গল্প বলা যায় — তা আজও এক নিরলস সাধনার ফসল। ইতিহাসের ভুল বোঝাবুঝি সরিয়ে যদি আমরা আবার সেই শিল্পটাকে শিল্প হিসেবেই দেখতে পারি, তবে হয়তো একটা শব্দ তার হারানো মর্যাদা ফিরে পাবে।

reddit.com
u/asfatuddin — 5 days ago

🇧🇩 Bangladesh in a strong position after Day 3 — Can Australia survive tomorrow?

Australia ended Day 3 at 161/4, still 67 runs behind Bangladesh in the Darwin Test.

Bangladesh posted a massive 426 after bowling Australia out for 198 in the first innings.

Josh Hazlewood took 6/89 and reached 300 Test wickets, but Australia still have a huge task ahead. Cameron Green (43*) and Alex Carey (19*) will resume tomorrow.

Hazlewood says Australia’s goal is to bat throughout tomorrow and build a lead big enough to give themselves a chance of taking all 10 Bangladesh wickets on the final day.

Do you think Bangladesh can finish this off, or can Australia pull off a comeback?

Source: Prothom Alo

u/asfatuddin — 5 days ago
▲ 0 r/Dhaka

১৫ আগস্ট এবং ইতিহাসচর্চা

আজ ১৫ আগস্ট। বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। এই ধরনের দিনগুলো নিয়ে আলোচনা প্রতি বছর কেমন হবে, কতটা হবে - তা প্রায়ই নির্ভর করে তখনকার রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর।

এটা একটা সাধারণ প্রবণতা যে অনেক দেশেই ঐতিহাসিক ঘটনা বা ব্যক্তিত্ব রাজনৈতিক আবহের সাথে জড়িয়ে যায়। তবে কিছু দেশে দেখা যায়, ইতিহাসের বড় ঘটনাগুলোকে সরকার বা দল নির্বিশেষে একটা সাধারণ স্বীকৃতি দেওয়ার চেষ্টা থাকে - ভারতে গান্ধীজিকে নিয়ে যেমন সব দলই একটা ন্যূনতম শ্রদ্ধা দেখানোর চেষ্টা করে।

ইতিহাসকে রাজনৈতিক পটপরিবর্তনের ঊর্ধ্বে রেখে দেখার একটা সংস্কৃতি গড়ে তোলা কঠিন কাজ, কিন্তু দীর্ঘমেয়াদে হয়তো এটা জাতীয় ঐক্যের জন্য সহায়ক হতে পারে। এই নিয়ে ভিন্ন মানুষের ভিন্ন মত থাকতেই পারে।

reddit.com
u/asfatuddin — 6 days ago

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টে হঠাৎ আগ্রহ ফিরে এলো, তামিম বিসিবি সভাপতি হওয়ার কি কোনো effect আছে?

আগে খেলার খবর প্রচুর রাখতাম, কিন্তু এখন সেভাবে ফলো করি না। আজ এক ফ্রেন্ড বললো বাংলাদেশ নাকি অস্ট্রেলিয়ার সাথে দারুণ খেলছে, তাই কৌতূহলবশত স্কোরকার্ড চেক করলাম।

সত্যিই গত দুই দিন দুর্দান্ত খেলেছে দল। তানজিদ সেঞ্চুরি করলো, নাজমুল ৮৪ রানে আউট হলো, ভালো একটা জুটিও হয়েছে। ম্যাচ শেষ পর্যন্ত জিতবে, ড্র হবে নাকি হারবে জানি না, কিন্তু এই মুহূর্ত পর্যন্ত পারফরম্যান্স impressive লেগেছে।

একটা প্রশ্ন মাথায় আসলো - তামিম ইকবাল সম্প্রতি বিসিবি সভাপতি হয়েছেন, এটার কি কোনো প্রভাব আছে দলের performance-এ? নাকি সম্পূর্ণ কাকতালীয়? তোমরা যারা নিয়মিত ফলো করো তাদের কি মনে হয়?

u/asfatuddin — 6 days ago

শপিংমল বন্ধের সময় এগিয়ে এনেছে রাত ৮টায়

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ভালো উদ্যোগ, নাকি ব্যবসায়ীদের ক্ষতি হবে?

u/asfatuddin — 7 days ago

ঢাকায় কেমন লোডশেডিং হচ্ছে আপনাদের এলাকায়? বাইরের জেলার অবস্থা তো ভয়াবহ শুনছি..

আজকের প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী DESCO/DPDC বলছে ঢাকায় নাকি বিদ্যুতের কোনো ঘাটতি নেই। কিন্তু আমি শ্যামলী আর মিরপুরে দেখলাম, প্রতিদিনই ১ - ২ ঘণ্টার মতো লোডশেডিং হচ্ছে। আপনাদের এলাকায় কী অবস্থা?

আর বাইরের জেলাগুলোর অবস্থা তো রিপোর্ট অনুযায়ী আরও খারাপ — নেত্রকোনায় চাহিদার তুলনায় সরবরাহ মাত্র এক-তৃতীয়াংশ, কেরানীগঞ্জে দিনে ৮০ মেগাওয়াট ঘাটতি। যারা ঢাকার বাইরে আছেন, আপনারা কি সারাদিনে বিদ্যুৎ মোটেও পাচ্ছেন না?

reddit.com
u/asfatuddin — 8 days ago