▲ 80 r/kolkata

ভারত ভাগ্যবিধাতা. (personal experience)

কোচিং শেষে হাওড়া থেকে ট্রেনে করে বাড়ি ফিরছি। সাঁতরাগাছি স্টেশনে ট্রেন দাঁড়িয়ে, ছবিটাও তখনই তোলা। উল্টোদিকের দরজা দিয়ে তিনজন ১৯–২০ বছরের ছেলে উঠে এল।

আমি সাধারণত গেটের ধারে দাঁড়িয়ে, কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে আর বাইরের দৃশ্য দেখতে দেখতে, হাওয়া খেতে খেতে বাড়ি ফিরি। কিন্তু আজ সকাল সকাল তাড়াহুড়ো করে বেরোনোর সময় হেডফোনটা সঙ্গে নিতে ভুলে গিয়েছিলাম। তাই গান শোনা আর হয়ে উঠলো না।

ট্রেন ছাড়তেই ছেলেগুলোর মধ্যে কথাবার্তা শুরু হলো। রাজনীতি নিয়ে আলোচনা। শুনে সত্যি বলতে ভালোই লাগছিল। আজকালকার কমবয়সী ছেলেমেয়েরা রাজনীতি, দেশ আর নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবছে, এটা তো ভালো ব্যাপারই।

কানে আসছিল, “জেন জি”, “সিজেপি”, “ভোট চুরি” আরও কত কী! জেন জি-র বীরত্বের গুণগানও চলছিল বেশ।

পরের স্টেশনে ট্রেন থামতেই তিনজনের হাতেই এসে গেল বাদামভাজার প্যাকেট। কথাবার্তাও সেইমতো চলতে থাকল।

“আমরাই দেশের ভবিষ্যৎ। শিক্ষামন্ত্রীর যা অবস্থা হয়েছে, একে একে সবার করে ছাড়ব।”

তারপর আরেক স্টেশন। তিনজন হাসতে হাসতে, একে অপরের সঙ্গে মজা করতে করতে নেমে গেল। কিন্তু তাদের হাতে থাকা তিনটে প্যাকেট আর একটা জলের বোতল সেখানেই পড়ে রইল।

ইংরেজিতে যাকে বলে, littering।

জায়গাটা এমনিতে অপেক্ষাকৃত পরিষ্কারই ছিল। তাই দৃশ্যটা দেখে একটু খারাপই লাগল।

অবশ্যই, ভবিষ্যৎ তো আমরাই। তবে ভাগ্যবিধাতা যদি নিজেই অন্ধ হয়ে থাকেন, তাহলে তিনি দেশকে কোনোদিন সঠিক পথে চালনা করতে পারবেন কি?

u/svayami — 11 days ago

How to cover GK? Guidance needed.

Hey. So I am considering appearing for the upcoming Clerkship/Panchayat vacancies as a backup to my CGL preparation.

I'm sorted for the rest of the subjects, but I’m quite confused about the GK section. I’d really appreciate some guidance on how to tackle it effectively.

Thank you!

reddit.com
u/svayami — 13 days ago