
কলকাতা কে ভেতর থেকে চেনার কাহন..
অনেক দিন আগে বই টা কিনেছিলাম। পড়া হয়ে ওঠে নি , অন্য বইয়ের ভিড়ে একরকম হারিয়ে গেছিল। দুঃখের সাথেই লিখতে হচ্ছে, শ্রদ্ধেয় এই লেখকের প্রয়াণ ঘটায় আবার বইটার কথা মনে এলো।
যারা চৌরঙ্গী বা শাহ জাহান রেজেন্সি চলচ্চিত্র দেখেছেন , তারা পড়ে দেখতে পারেন ওই পর্বের পর গল্পকথক শংকরের জীবনে কি হলো তা জানতে। অসামান্য লিখন শৈলী। কলকাতার এক অপ্রিয় সত্য দিক নিয়ে আর লেখা হয়েছে কিনা তা আমার জানা নেই।