
প্রায় সময়ই এরকম খবর দেখি : পেটে গজ রেখেই সিজারিয়ান মায়ের পেট সেলাই করে দেয়া হয়। আমাদের দেশের কিছু ডাক্তাররা আসলে এরকম কেন হয়?
আমার অবাক লাগে কিভাবে এসব ডাক্তারগুলো এরকম একটা কমন সার্জারীর ক্ষেত্রে এত অসাবধান থাকে। তার ওপর OT এর পরিচ্ছন্নতা নিয়ে তো প্রশ্ন করাও যায় না।
আমার একবার এক অপারেশন হয়েছিল, পায়ে। এরকম অপারেশনের সময় যেই পরিমান hygiene মেনে চলতে হয়, ডাক্তার আর তার নার্সগুলো তার ছিটেফোঁটাও করে নি। ডাক্তার সাহেব সার্জারী চলাকালীন হাতে গ্লাভস পড়েই ফোন কল রিসিভ করে এবং ঐ নোংরা হাত দিয়েই আবার সার্জারী করে। ফলাফল আমার ইনফেকশন হয়ে যায়।
যাক তা অনেক আগের কথা। পরবর্তীতে অনেক টাকা খরচ করে এটা ঠিক করা লাগছে।
কিন্তু আমার মূল চিন্তা এসব সি-সেকশন সার্জারী নিয়ে। এটা কোন ১ ঘটনা নয়, আপনি গুগলে সার্চ করলে এরকম অহরহ কেস পাবেন, পেটে গজ রেখেই সেলাই করে দেয়ার। খুব অসহায় লাগে মাঝেমধ্যে।